পোস্টগুলি

বাংলা কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

ছড়া : মশা - মাছি কথা

ছবি
  মশা   বলে মাছি কেমনে   বল বাঁচি ? মাছি    বলে মশা তোমার  কি দুর্দশা। বেশ তো  আছো বেশ তবুও   দিচ্ছ ঠেস। নেইকো   আমি ভাল বিপদ   বুঝি এল। দিচ্ছে   মানুষ ধূপ ছুটছে   মোদের সুখ। --------------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্র; আমার লেখা এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়েছিল পুরুলিয়া থেকে প্রকাশিত ' মানভূম সংবাদ' পত্রিকাতে(১৭ই মে, ২০০৯).

কবিতা : দুটো মানুষ

একটা  মানুষ  স্বপ্ন  দেখে একটা  মানুষ  ভাঙে একটা  মানুষ  এগিয়ে  চলে আর  একটা  পিছুটানে। একটা  মানুষ  উদাস  বাউল একটা  হিসেব  কষে একটা  থাকে  মনের  সুখে আর  একটার  শূন্য হিসেব শেষে। একটা  মানুষ  মিলেমিশে একটা  স্বার্থপর একটা  মানুষ  মনের  মাঝে আর  একটা  হয়  পর। একটা  মানুষ  কথা  বলে একটা  মানুষ  গোমড়া একটা  হাসির ফুলঝুরি ভাই আর একটা হোমড়া চোমড়া। -------// কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

ছড়া : মশা - মশানি কথা

ছবি
সা রে গা মা পা ধা নি মশা  বলে  মশানি পুঁই  পুঁই  করিস  না থামা  তোর  চেঁচানি। রেগে  কয়   মশানি থামা  বকবকানি বুঝিস  না  বুদ্ধু মানুষের  ঠকানি। মশা  বলে বুঝি সব ভাবিস  না  উজবুক আমাদের  তাড়াতে মানুষেরা  দেয়  ধূপ। মশানি  হেসে  কয় বুঝবি  না মশা রে রক্ত  চোষার  সুখ আর  কিসে  নাই রে। মশারির  ধারে  ধারে ফুটো  খুঁজি  তাই রে একটু  সুযোগ পেলে রক্ত  যে খাই রে। ---------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত 'সংবাদ' পত্রিকাতে (৮,অক্টোবর 2005).

কবিতা : কোথায় পাবো ?

ছবি
( বাঁকুড়ার বিশিষ্ট কবি স্বর্গীয়   অদ্বৈত কুন্ডু স্মরণে রচিত  কবিতা) এমন  সহজ এমন  সরল এমন  মানুষ কোথায়  পাবো ? মনের  মাঝে অদ্বৈত-দা তুমি  শুধু তুমি- ই  আছো। এমন  সহজ এমন  সরল শিশুর  মতো মুখের হাসি। মনের   মাঝে অদ্বৈত - দা তোমার  হাসির ছবি  আঁকি। এমন  সহজ এমন  সরল সবার  সাথে মেলামেশা। শিশু  কিশোর বৃদ্ধ যুবক সবার  প্রতি ভালবাসা। তোমার  মত মানুষ  মেলা  এ   জগতে ভার। তোমার  মত ভাল  মানুষ কোথায় পাব আর। ----------------- কবি : ডঃ  গৌতম  কুমার  মল্লিক বি:দ্র : আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৯ অক্টোবর,২০১৬, এখন বাঁকুড়া তে

কবিতা : কেঁচো বন্ধুর কথা শোনো

ছবি
শোনো শোনো  চাষীভাই আমার  কথা   শোনো দেখতে  আমায়  একটু  খারাপ ঘৃণা  কোরো  না  যেন ! আমি  হলাম  বন্ধু  তোমার বন্ধু  কেঁচো ভাই কাঁচা  গোবর লতা পাতা মনের  সুখে  খাই। ভয়  পেয়ো  না  এগুলো আমি রাখি  না আমার  পেটে ফিরিয়ে  দিই  মাটিতে  আবার সহজ  সরল রূপে। মলের  সাথে  দিই  গো আমি হরমোন  ভিটামিন এসব  পেলে হৃষ্টপৃষ্ট গাছ হয় দিন দিন। মাটিতে  আমার নিবাস ওগো মাটিতেই ঘোরাফেরা হয়তো নিজের প্রয়োজনেই মাটিতে গর্ত করা। আমার  করা গর্ত দিয়ে মাটিতে  ঢোকে  হাওয়া নরম  মাটিতে  বাড়ে যে ফলন তা তো তোমার - ই  চাওয়া  পাওয়া। ----------- ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ :  সবুজ  ভাবনা চতুর্দশ বর্ষ,৩ য়  সংখ্যা,১লা মার্চ,২০০১,বালী, হাওড়া

কবিতা : দাবানল

ছবি
সমাজে  ঘুন  ধরলে  শীতঘুম  দেয়। স্বপ্ন  লাঠিপেটা  হলে  ও  হৃদয়  পুড়লে              রক্তে   আগুন   লাগে। রক্তে   রক্তে   ছড়িয়ে   পড়ে   আগুন আগুনের   শিখাগুলি  পরস্পর   মিশে                 হয়  দাবানল। পাপ  পুড়ে  পাপ  পুড়ে  পুড়ে  যত  পাপ              দাবানলে  পুড়ে  হয়  ছাই               ছাই  ঠেলে  স্বপ্ন   গজায়। পোড়   খাওয়া  স্বপ্নরা   স্বপ্ন  দেখায় ----- ------------- কবি : ডঃ গৌতম কুমার  মল্লিক প্রথম প্রকাশ :  ভূমিপুত্র ,শারদ  সাহিত্য  সংখ্যা - ২০০৭, বর্ধমান, পশ্চিমবঙ্গ

কবিতা : আমি চাই

ছবি
মাপা  হাসি  নয় আমি   চাই হাসি  আসুক  রক্তে  ভাসা  হিমোগ্লোবিন  থেকে। কুম্ভীরাশ্রু  নয় নোনতা  অশ্রু   চাই ধুয়ে  মুছে  সাফ  হোক পাপ নোনাজলে। মুখোশ  নয় আমি  চাই  মুখ নিষ্পাপ  চুম্বন ছবি এঁকে  দেবে  গালে। চোখ  নয়  চাই  আড়চোখ তাক করে তীর মেরে হৃদয়কে ফালফাল করে। --------------- কবি :  ড. গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ : আয়ুধ  সাহিত্য পত্রিকা পঞ্চম সংখ্যা, বৈশাখ ১৪১৯ ধাদিক সাহিত্য সংসদ

কবিতা : অন্য পূজো

ছবি
READ MORE এবার   পূজো অন্য    পূজো আগের  মত লাগছে  না। এবার  পূজো অন্য  পূজো মন   আবেগে ভাসছে  না। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ এবার   পূজো অন্য    পূজো পূজোর   গানে মনটা   নাই। এবার    পূজো অন্য   পূজো বাতাসে   বিষাদ গন্ধ    পাই। আরও পড়ুন এবার  পূজো অন্য     পূজো বিচার    চাই বিচার     চাই। আমার নতুন লেখা বই পড়ুন নতুন হাসির রম্য ------------------ কবি :  ডঃ  গৌতম  কুমার  মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : রতন টাটা

ছবি
( ভারতমাতার রত্ন সন্তান ও স্বনামধন্য শিল্পপতি রতন টাটা স্মরণে রচিত) READ MORE রতন  টাটা  রতন  টাটা মানুষ  তুমি  ভালো রতন  টাটা  রতন  টাটা শিল্পে  জ্বেলেছো  আলো। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ রতন  টাটা  রতন  টাটা ভারতমাতার  রত্ন  ছেলে রতন  টাটা  রতন  টাটা স্বপ্ন  সত্যি  করেছিলে। আরও পড়ুন রতন  টাটা  রতন  টাটা উদ্ভাবনী  মন রতন টাটা  রতন  টাটা সহজ  সরল  জীবন। রতন  টাটা  রতন  টাটা বেকারের  তুমি  আশা রতন  টাটা  রতন  টাটা স্বপ্ন  ভালবাসা। আমার নতুন লেখা বই পড়ুন রতন  টাটা  রতন  টাটা হৃদয়  করেছো  স্পর্শ রতন  টাটা  রতন  টাটা নৈতিকতার  আদর্শ। রতন  টাটা  রতন  টাটা মানবিক  মুখ সমাজসেবায়  পেতেন তিনি সবার  অধিক  সুখ। রতন  টাটা  রতন  টাটা বিশ্বজোড়া  নাম রতন  টাটা  রতন  টাটা  এ...

কবিতা : পূজো আসছে

ছবি
বলতে  পারিস মা দুর্গা মরলো  কেন  খরায় এবার  ধান বর্ষাকালে  ধরার পরে কেন  চড়া রোদের  বান। READ MORE দুঃখই  হোক কষ্টই হোক কোরবো  মা তোর  পূজা কেমনে  নেব  নতুন জামা বল মা দশভূজা। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ দু - দিন বাদেই  আসবি রে তুই আসছে  যে  শরৎ বলতে  পারিস তবুও কেন পাই না মোরা  হিমের  পরশ। আরও পড়ুন কাশফুলেরা   ফ্যাকাশে  সাদা শুকনো  ঘাসের  আগা শিউলি ফুল ফুঁপিয়ে কাঁদে তবুও শরৎ তবুও পূজার চাঁদা। আমার নতুন লেখা বই পড়ুন ----------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক আমার নতুন লেখা বই google books এ নতুন হাসির রম্য সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : বেঁচে আছি

ছবি
আমি  বেঁচে   আছি এক ফাইল  ডিগ্রি নিয়ে                  রকে  রকে  আড্ডায় আড্ডায়। শুধু  বেঁচে - ই আছি বাঁচার  মত  না  হোক তবুও, বেঁচে  তো  আছি               বাঁচা - ই  তো  জীবনের  ধর্ম। মাঝে  মাঝে  স্বপ্ন  দেখি             লড়াই  করি আর  বেঁচে   থাকি            স্বপ্ন  আর  লড়াই  নিয়ে। আমার   বাঁচার  আর  একটি সাথী  আছে,   তা  হোল -------                        এক বুক জ্বালা। --------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

কবিতা : কখনো কখনো

ছবি
আমার নতুন লেখা বই google books এ কখনো কখনো চেনা মুখগুলি অচেনা মনে হয় কখনো কখনো কায়ার চেয়ে ছায়াকে বেশী ভয় কখনো কখনো চালাকি করে কেউ চালাক হয়। মনে রেখো কেউ কারো নয় শেষ কথা বলবে সময়। আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : দাবানল

ছবি
আমার নতুন লেখা বই google books এ সমাজে ঘুণ  ধরলে শীতঘুম  দেয়। স্বপ্ন লাঠিপেটা হলে ও হৃদয়  পুড়লে রক্তে  আগুন লাগে। রক্তে রক্তে ছড়িয়ে পড়ে আগুন আগুনের শিখাগুলি পরস্পর মিশে হয় দাবানল। পাপ পুড়ে পাপ পুড়ে পুড়ে যত পাপ দাবানলে পুড়ে হয় ছাই ছাই ঠেলে স্বপ্ন গজায়। পোড় খাওয়া স্বপ্নরা স্বপ্ন  দেখায় ----- ----- আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন কবি : ডঃ গৌতম কুমার  মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : কাটা কবিতার খাতা

ছবি
একদিন রাতে গাছ নিয়ে একটি সুন্দর কবিতা লিখেছিলাম। সকালে উঠে দেখি গাছের ডালপালা কে যেন দিয়েছে কেটে। কবিতাটি আমি কেটে  দিই। একদিন রাতে আমি একটি মুক্ত পাখির কবিতা লিখেছিলাম। সকালে উঠে  শুনলাম আমাদের  পোষা টিয়া বলছে ' মিথ্যে কথা'। কবিতাটি আমি  কেটে দিই। একদিন  আমি  একটি  নদীর নিয়ে  কবিতা লিখেছিলাম। পরদিন শুনলাম মাঝরাতে ব্রিজ ভেঙে একবাস লোক ঐ নদীর জলে ---- কবিতাটি  আমি  কেটে দিই। এক শীতের রাতে আমি শিশুদের  নিয়ে  একটি   কবিতা লিখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ফুটপাতে একশিশু খালি গায়ে কাঁপে। কবিতাটি  আমি কেটে দিই। একদিন আমি একটি রূপসী মেয়ের কবিতা লিখেছিলাম। পরদিন কারা  যেন  তুলে নিয়ে গিয়ে  মাঠে -------- কবিতাটি আমি কেটে দিই। একদিন আমি সুন্দর এই পৃথিবীর কবিতা লিখেছিলাম। পরদিন  সকালে আমার শ্বাসকষ্ট হল। কবিতাটি আমি কেটে দিই। একদিন  একদিন করে আমি অনেক কবিতা লিখেছিলাম। রাখি নি একটাও  সব দিয়েছি  কেটে। -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

কবিতা : রবীন্দ্রনাথ

ছন্দে   তুমি ছড়ায়   তুমি তুমি  কবিতায় গানে। শক্তি  তুমি ভক্তি   তুমি শান্তি   তুমি মনে। ভাবনায়   তুমি চেতনায়   তুমি তুমি    হৃদয় সুরে। বোশেখ  এলে তোমার -ই   কথা আসে   শুধু ঘুরে  ফিরে। -------------- কবি  :  ডঃ  গৌতম  কুমার  মল্লিক প্রথম প্রকাশ : মানভূম সংবাদ, পুরুলিয়া তারিখ :৩১ মে, ২০০৯

কবিতা : বেশ তো আছি

ছবি
যেমন   নাচাও   তেমনি   নাচি হাসি   না   পেলেও   আমি   হাসি। বেশ  তো  আছি  বেশ  তো  আছি আসলে  আমি  মিষ্ট ভাষী। সাথেও  থাকি  পাঁচেও  থাকি রক্তে   থাকে  ধান্দা  ভাসি। বেশ  তো  আছি  বেশ  তো আছি মাতালে  আছি  মদেও  আছি। ছয়  ও  নয়ে   ভাগ্য   মাখি নয় ছয়ে   চাখতে  থাকি। যন্ত্রী  করে  তোমায়   আমি যন্ত্র  হয়ে  সুখেই   থাকি। গদগদ  মুখের  ভাষা বুকের   মাঝে  অগাধ   আশা। আশার   চাদরে   শরীর   ঢাকা আসলে   আমার  পাঁকেই  থাকা। দিয়েছি  টিকি  তোমার  হাতে তাইতো   আছি  দুধে  ভাতে। ড্রিমলাইটে  ডিস্কো নাচে উঠতি  ছুড়ি  মধ্য রাতে। --------------- কবি : ডঃ গৌতম  কুমার  মল্লিক

কবিতা : হাসির খোঁজে

ছবি
হাসি  নাকি  হারিয়ে  গেছে কোথায় তারে পাই খুঁজে  যদি পাইরে তারে ছাড়বোনা ভাই আর। লাঠি  হাতে  খুঁজছি  তারে যদি  দেখতে পাই হাসির মাজা  ভাঙা  ছাড়া কোন- ই  উপায়  নাই। সুখের তরে পাগলপারা তাইতো  মোরা  হাসিহারা বলতে পারো কোথায় গেলে পাবো তারে আবার। সবই  আছে তবুও  যেন মুখে  হাসি  নাই আসলে  মোরা সুখ কি সে হয় সেটাই  জানি  নাই। --------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ : ৩০/০৩/২০০৮

কবিতা : ভালবন্ধু

ছবি
গাছেরও  আছে  অনুভূতি তা কি জানো  ভাই জগদীশ বোস বলে  গেছেন এবার  জেনে  নাও। গাছ  লাগিয়ে  ধরার  বুকে বাড়াও  প্রাণবায়ু গাছ  লাগিয়েই  বাড়াতে পারো সভ্যতার  আয়ু। সবুজপাতা   নড়বে   যেন নাচের  তালে  তালে বসবে  পাখি  বাঁধবে  বাসা গাছের  ডালে  ডালে। মৌমাছি  আর  প্রজাপতি বসবে  ফুলে  ফুলে গুন গুন গান গাইবে ভ্রমর বাতাসে  সুর  তুলে। গাছের  ফলে  ক্যালোরি পাবে আর  ভিটামিন শেষ  হবে  ধরার  থেকে অপুষ্টির  দিন। চারিদিকে  আওয়াজ  তোলো গাছ  লাগানোর  ভাই গাছের  চেয়ে  ভালো  বন্ধু এ জগতে  নাই। ----------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ : ১৫/০৭/২০০৮

কবিতা : বুদ্ধবাবু

ছবি
(পশ্চিমবঙ্গের  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যস্মরণে রচিত ) বুদ্ধবাবু   বুদ্ধবাবু মানুষ   তুমি  ভালো। বুদ্ধবাবু   বুদ্ধবাবু অন্ধকারে    আলো। বুদ্ধবাবু  বুদ্ধবাবু পোষাক   তোমার  সাদা । বুদ্ধবাবু   বুদ্ধবাবু  পোষাকে  লাগে নি কাদা। চক্ষুদানে   বুদ্ধবাবু দেহদানে  বুদ্ধবাবু। সৃষ্টি সুখে বুদ্ধবাবু হৃদয়  মাঝে  বুদ্ধবাবু। বুদ্ধবাবু   বুদ্ধবাবু সহজ  সরল ভাষা। বুদ্ধবাবু  বুদ্ধবাবু শিল্প  স্বপ্ন  দেখা। বুদ্ধবাবু   বুদ্ধবাবু ঠোঁটের কোণে  হাসি। বুদ্ধবাবু  বুদ্ধবাবু তোমায়  ভালোবাসি। বুদ্ধবাবু   বুদ্ধবাবু আবার  তুমি  এসো। বুদ্ধবাবু   বুদ্ধবাবু বাঙালীর  বুকে  থেকো। ---------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ : ০৮.০৮.২০২৪( রাত্রে)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : আজকের দিন