পোস্টগুলি

বাংলা সাহিত্যে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

স্লোগান : গাছের স্লোগান

ছবি
১ গাছ   লাগান  দেশ  বাঁচান। ২ বাঁচলে   গাছ  আমরা  বাঁচি। ৩ শুদ্ধ  বায়ু  চাও গাছ  লাগিয়ে  যাও। ৪ পৃথিবী কে  বাঁচাতে গাছ  হবে  লাগাতে। ৫ পৃথিবী  বাঁচাতে  চাও গাছ   লাগিয়ে  যাও। -------------- রচয়িতা  :  ডঃ গৌতম কুমার  মল্লিক তারিখ :১৪.০৮.২০১২

কবিতা : ভালবেসো

ছবি
ঈশ্বর বললেন তোমাকে  একটা  মাথা দিলাম ঠান্ডা  রেখো মাথার ভিতর দিয়েছি মগজ শান দিও। তোমাকে  একজোড়া  চোখ  দিলাম একটু  দূরদৃষ্টি  ধর নাক দিয়েছি বলেই সব ব্যাপারে গলিয়ে  বোসো না যেন। কানে শোনা সব কথা ভায়া নার্ভ মগজে চালান কোরো না ডান কানে শোনা কিছু কথা সরাসরি বাম কান দিয়ে বের করে দিও। কপালের  ভরসায়  থেকে হাত কে অকেজো না করাই ভাল মনে রেখ তোমার গায়ের চামড়াটা মানুষের তোমাকে  হৃদয় দিয়েছি---- ভালবেসো। ---------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ : ২৯.০৩.২০০৮

কবিতা : এক মউলের কথা

ছবি
----- নেই  কাজ, আছে  শুধু অভাব - অনটন পেটের  টানেই মউলে  জীবন। বউ  কাঁদে, ছেলে  কাঁদে চোখ  ছলছল ঢেউ  কাঁদে  ডিঙি  কাঁদে কাঁদে  নদীজল। বিপদের  হাতছানি জানি  আমি  জানি চলবে  কিভাবে  দিন যদি  মধু  নাহি  আনি। বিদায়ের  পালা  শেষে ডিঙি ভেসে  যাওয়া যতদূর  দেখা যায় চোখে  চোখে চাওয়া। মনে ডাকি  বনবিবি ফিরে  যেন  আসি আমি ছাড়া ওরা সব যাবে জলে ভাসি। ------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা তারিখ :০২.১১.২০০৯

কবিতা :সুখের সন্ধানে

ছবি
জীবন  হেথায়  পাতাবাহারের  পাতা দুঃখের  ফলক  মাঝে বিন্দু  বিন্দু  সুখ  আঁকা। তবুও       আমি এ            সুখ ছেড়ে  ছুটি ও            সুখের  পিছে ও            সুখ  ছেড়ে  খুঁজি অন্য   সুখ   মিছে। এখন  দেখছি--------- সুখের   পিছে  ছুটে  ছুটে অসুখ  ধরেছে আমার  দেহ   ও  মনে। -------- কবি  : ডঃ  গৌতম  কুমার  মল্লিক রচনা তারিখ :১৩.০৮.২০১২

স্বাক্ষরতার গান

ওরে আমার সই তোরে সত্যি কথা কই পাঠশালাতে যাবো এবার দিব না টিপ সই। কেন রে ভাই মূর্খ হয়ে থাকবো বসে ভাই সবাই বলে শেখার নাকি কোন-ই বয়স নাই অ আ ক খ শিখবো সেথায় কোরবো নিজে সই ওরে সই পাঠশালাতে যাবো এবার দিব না টিপ সই। হিসেব নিকেশ শিখবো কিছু পড়বো কিছু বই শিক্ষার সোনালী আলোয় জ্বালিব হৃদয় অন্ধকারে  থাকবো না আর থাকবো আলোয় ওরে সই পাঠশালাতে যাবো এবার দিব না টিপসই। ---------------- কথা : ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ : পাক্ষিক মণিকৌস্তভ, বাঁকুড়া তারিখ: ১২.১০.২০০২

পালস পোলিও নিয়ে গান

পালস  পোলিও  বুথ  হয়েছে  আমাদের -ই গাঁয়েতে শিশুটারে  নিয়ে  যাব  চল  না  সখি  একসাথে। হাতের কাছের এমন সুযোগ হেলায় কি কেউ দেয় ফেলে চল না চল না সখি চল নারে যাই একসাথে ---- কারে তুই ভালো বাসিস বল না রে এই জগতে পঙ্গু হবে না রে  শিশু থাকবে রে হাসি মুখে চল না চল না রে সখি চল না রে একসাথে ---- কথা : ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ :গ্রাম বাংলার  মুখ 20 জানুয়ারি,2005

ছড়া : রবি ঠাকুর

ছবি
তোমার   শুরু আমার   শুরু সহজ   পাঠে কবি   গুরু। মাটির   টান দেশের   গান আনল   বান রবির    গান। তোমার  ঠাকুর আমার   ঠাকুর হৃদয়    মাঝে রবি   ঠাকুর। ------------ কবি : ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ: আমার লেখা এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়েছিল 2008 সালে বর্ধমান থেকে প্রকাশিত সংবাদ পত্রিকায়।

ছড়া : মেয়েটির নাম মুনু

ছবি
মেয়েটির     নাম            মুনু। নেইকো       চোখে           ঘুমু। ঝগড়াতে      সে            চোস্ত। নয় সে           কারো          দোস্ত। রাগতে         পারে           খুব। পুকুরে         দেয়            ডুব। পুতুল          দিলে           খুশি। মুখ              ভর্তি          হাসি। হাসলে        ভারী          মিষ্টি। স্বপ্ন           ভরা         দৃষ্টি। কবি: ডঃ গৌতম কুমার মল্লিক বি :দ্রঃ কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল পুরুলিয়া থেকে প্রকাশিত সঞ্চিতা ( শারদ সংখ্যা ,১৪১৫)

কবিতা : রক্তের জয়গান

ছবি
বাঁচতে  চাই  বাঁচাতে  চাই রক্ত  বিনা  জীবন  নাই বাঁচাতে  মানুষ  রক্ত  চায় রক্ত  চাই  রক্ত  চাই। রক্তে  জাতের সন্দ  নাই রক্তে  কোনও  ধর্ম  নাই চামড়া  নিয়ে  দ্বন্দ্ব  নাই ভালোবাসার  গন্ধ  পাই। বাঁচাতে  মানুষ  রক্ত  চায় রক্ত  চাই  রক্ত  চাই রক্তভাবে  মরবে  ভাই কেমন  মানুষ তুমি রে  হায় ! রক্তদান  রক্তদান রক্ত করে জীবন দান রক্ত  দিয়ে  বাঁচাও প্রাণ গাও  রক্তের  জয়গান।        --------- কবি  :  ডঃ গৌতম কুমার  মল্লিক বি: দ্রঃ আমার লেখা এই কবিতাটি আমার বই 'আমি আসছি' (২০০৮) তে আছে।

শ্লোগান : বীজ শোধনের শ্লোগান-৪

ছবি
দিকে  দিকে  আওয়াজ  তুলুন বোনার  আগে  বীজ শোধন করুন। রচনা :ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ এই স্লোগান টি আমার ২০০৮ সালে প্রকাশিত বই 'আমি আসছি' তে আছে।

শ্লোগান : বীজশোধনের শ্লোগান-৩

ছবি
রোগের  প্রকোপ  পোকার  প্রকোপ কম  হবে  রে  ভাই বোনার  আগে  সঠিক ভাবে বীজ শোধন  করা চাই। রচনা ::ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ এই স্লোগান টি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 'আমি আসছি' তে আছে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : আজকের দিন