পোস্টগুলি

বাংলাসাহিত্যে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা :আজগুবি ভাবনা

বিকোয় রাজা জলের দরে শুনছি  নাকি  রাজারহাটে। কিনতে  নেতা  যাচ্ছে  সবাই বাসে  চেপে  নেতার  হাটে। সস্তা  দরে  কিনতে পটল যে  যাবে  ভাই  পটলডাঙায়। ভূ- ভারতে মিলবে না ভাই তার চেয়ে বোকা জামাই। ক্ষীরপাইয়েতে  সবাই  যদি খেতে  থাকে  ক্ষির কিনে বাবরসারা দোকানে  বসে কাঁদবে কি ভাই একমনে। কেউ যদি যায় বউবাজারে বউ কিনতে  ব্যাগ নিয়ে হবে না ভাই এ জীবনে সে ছেলের  বিয়ে। তাল কুড়াতে  কেউ যদি যায় তালতলার  ঐ  চৌমাথায়। ট্রাফিক  পুলিশ  মারবে  লাঠি সেই লোকের  গায়ে মাথায়। -------/---------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ :রবিবারের আজবিকাশ তারিখ: ০৯.০৮.২০০৯

ছড়া : রক্ত - মাংস - দেহ

ছবি
মাংস  ডাকিয়া  কয় শোন  রক্ত দিনে  দিনে  বাড়িতেছে তোর  ভক্ত। ঝামেলাতে  কেন মরি তোর  তরে  ভাই বল্লম  ছোৱা  ছুরি গুলি  কেন  খাই ? রক্ত  রাগিয়া  কহে করে  চোখ   লাল আমি  বিনা  কি  তোর হবে  বল  হাল। দেহ  বলে  ওরে  শোন তোরা  দুই  ভাই একসাথে  না  থাকিলে আমি  মরে  যাই। ----------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ :ছোট নদী ,বর্ষা সংখ্যা,২০০৭ সাহাজাদপুর,নাদনঘাট, বর্ধমান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : আজকের দিন