পোস্টগুলি

ছোট কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

ছড়া : রবি ঠাকুর

ছবি
তোমার   শুরু আমার   শুরু সহজ   পাঠে কবি   গুরু। মাটির   টান দেশের   গান আনল   বান রবির    গান। তোমার  ঠাকুর আমার   ঠাকুর হৃদয়    মাঝে রবি   ঠাকুর। ------------ কবি : ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ: আমার লেখা এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়েছিল 2008 সালে বর্ধমান থেকে প্রকাশিত সংবাদ পত্রিকায়।

ছোট কবিতা:গান

ছবি
চোখ     দেখে   স্বপ্ন স্বপ্ন        মেলে  ডানা ডানা       মাখে   রঙ রঙ         পায়    প্রাণ প্রাণ        গায়   গান। READ MORE আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন আমার নতুন লেখা বই google books এ নতুন হাসির রম্য সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন --------------/ কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনাকাল: ২০.০৭.২০০৮

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : আজকের দিন