পোস্টগুলি

ছড়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

ছড়া : মশা - মাছি কথা

ছবি
  মশা   বলে মাছি কেমনে   বল বাঁচি ? মাছি    বলে মশা তোমার  কি দুর্দশা। বেশ তো  আছো বেশ তবুও   দিচ্ছ ঠেস। নেইকো   আমি ভাল বিপদ   বুঝি এল। দিচ্ছে   মানুষ ধূপ ছুটছে   মোদের সুখ। --------------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্র; আমার লেখা এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়েছিল পুরুলিয়া থেকে প্রকাশিত ' মানভূম সংবাদ' পত্রিকাতে(১৭ই মে, ২০০৯).

ছড়া : মশা - মশানি কথা

ছবি
সা রে গা মা পা ধা নি মশা  বলে  মশানি পুঁই  পুঁই  করিস  না থামা  তোর  চেঁচানি। রেগে  কয়   মশানি থামা  বকবকানি বুঝিস  না  বুদ্ধু মানুষের  ঠকানি। মশা  বলে বুঝি সব ভাবিস  না  উজবুক আমাদের  তাড়াতে মানুষেরা  দেয়  ধূপ। মশানি  হেসে  কয় বুঝবি  না মশা রে রক্ত  চোষার  সুখ আর  কিসে  নাই রে। মশারির  ধারে  ধারে ফুটো  খুঁজি  তাই রে একটু  সুযোগ পেলে রক্ত  যে খাই রে। ---------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত 'সংবাদ' পত্রিকাতে (৮,অক্টোবর 2005).

ছড়া : ক্রিকেট- ছড়া

ছবি
।১। আকাশেতে  ওঠে  বল চেয়ে  দেখে ব্যাট। বড়জোর  বেঁচে গেছি বলে  উইকেট। ।২। বল ছিল  ফুলটস ব্যাট  দিল  মার। ফসকালো  ফিল্ডার হয়ে  গেল  চার। ।৩। ব্যাট  বলে বল তুই হয়েছিস  বদ ফাঁক  গলে  করে  দিস উইকেট   বধ। ।৪। দর্শক  ভরা  মাঠ আছে  ক্রিকেটার। এক পশলাতে সব  ছারখার। ।৫। স্পিন  বল  পেস  বল বল গুগলি ছয় মেরে  বলে  ব্যাট কেমন  দিলাম  দেখলি ? --------/--- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

ছড়া : রক্ত - মাংস - দেহ

ছবি
মাংস  ডাকিয়া  কয় শোন  রক্ত দিনে  দিনে  বাড়িতেছে তোর  ভক্ত। ঝামেলাতে  কেন মরি তোর  তরে  ভাই বল্লম  ছোৱা  ছুরি গুলি  কেন  খাই ? রক্ত  রাগিয়া  কহে করে  চোখ   লাল আমি  বিনা  কি  তোর হবে  বল  হাল। দেহ  বলে  ওরে  শোন তোরা  দুই  ভাই একসাথে  না  থাকিলে আমি  মরে  যাই। ----------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ :ছোট নদী ,বর্ষা সংখ্যা,২০০৭ সাহাজাদপুর,নাদনঘাট, বর্ধমান

ছড়া : রবি ঠাকুর

ছবি
তোমার   শুরু আমার   শুরু সহজ   পাঠে কবি   গুরু। মাটির   টান দেশের   গান আনল   বান রবির    গান। তোমার  ঠাকুর আমার   ঠাকুর হৃদয়    মাঝে রবি   ঠাকুর। ------------ কবি : ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ: আমার লেখা এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়েছিল 2008 সালে বর্ধমান থেকে প্রকাশিত সংবাদ পত্রিকায়।

ছড়া : দুষ্টু পাপা

ছবি
সবাই বলে দুষ্টু  ছেলে পাপা  বলে  নই মন  দিয়ে  সন্ধ্যে সকাল পড়ি  আমি  বই। বিকেলবেলায় খেলার  মাঠে খেলতে আমি যাই সাঁতার  শিখি  ছবি  আঁকি আর কি বল  চাই। দুষ্টুমিটা  মাথার  ভিতর ঘুর  ঘুর  ঘুর  করে আমি  কি  তখন আমি  থাকি থাকি   দুষ্টুমির  ঘোরে। চালের  সাথে  মিশাই  মুড়ি আটার সাথে চুন গবেষণা  করে দেখি এদের  গুনাগুন। বিজ্ঞানীরা  করলে এসব  বলবে   গবেষণা আমার বেলা তোমরা কেন এসব  ভাবো না? -------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক রচনা : ২৭.০১.২০০৬

কবিতা : খাই খাই

ছবি
খাই খাই করি শুধু খেতে পাই কই? ঢপ খাই ধোকা খাই পাই নাকো দই। কিল খাই ঢিল  খাই খাই চমকানি। ঝাড়  খাই ঝাটা খাই খাই ধমকানি। লাঠি খাই লাথি খাই আর খাই গাল। মার খাই গুলি খাই খাই  শুধু টাল। হাড়  খাই মাংস  খাই ছিবড়ে খাই চুষে। মাল খাই জুস খাই মজে  আছি ঘুষে। ধার খাই বার  খাই খাই  ভাই উল্টি। লুটে  খাই পুটে খাই আর খাই পাল্টি। চড়  খাই চাটি  খাই খাই ঘাড় ধাক্কা। হাঁড়ি খাই কাড়ি  খাই পোড়  খেলে পাক্কা। কেস  খাই ঠেস  খাই আর খাই ধাওয়া। তেল খাই নুন  খাই বিপদেতে হাওয়া। গোল খাই দোল  খাই খাই   এগরোল। ঝোল খাই আর খাই প্রতি পদে ঘোল। ---------/--------- কবি: ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত 'ভূমিপুত্র ' পত্রিকায় ,2009 সালে।

ছড়া : মেয়েটির নাম মুনু

ছবি
মেয়েটির     নাম            মুনু। নেইকো       চোখে           ঘুমু। ঝগড়াতে      সে            চোস্ত। নয় সে           কারো          দোস্ত। রাগতে         পারে           খুব। পুকুরে         দেয়            ডুব। পুতুল          দিলে           খুশি। মুখ              ভর্তি          হাসি। হাসলে        ভারী          মিষ্টি। স্বপ্ন           ভরা         দৃষ্টি। কবি: ডঃ গৌতম কুমার মল্লিক বি :দ্রঃ কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল পুরুলিয়া থেকে প্রকাশিত সঞ্চিতা ( শারদ সংখ্যা ,১৪১৫)

ছড়া : দামী

ছবি
ইলিশ   বলে রুই বৃথাই    রাজা তুই। READ MORE রুই   বলে ইলিশ ভাবিস  না রে ফুলিশ। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ একটা  সিজন টানিস তোর দৌড় তো জানিস। আরও পড়ুন ইলিশ   বলে জানি তবুও  আমি দামী। আমার নতুন লেখা বই পড়ুন ------------------ কবি : ডঃ গৌতম  কুমার  মল্লিক নতুন হাসির রম্য বি: দ্রঃ প্রথম প্রকাশ:  ছোট নদী সাহাজাদপুর,নাদনঘাট, বর্ধমান সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : আজকের দিন

গাছ-ই জীবন : গাছ নিয়ে শ্লোগান