পোস্টগুলি

কৃষি গান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কৃষি গান : জৈব সার

ওরে  ভাইরে  ভাইরে  ভাইরে জৈব সারের নাই তুলনা নাই রে ওরে ভাইরে ভাইরে ভাইরে। মাটিকে  নরম করে জলকে  রাখে ধরে আবার  নরম মাটি পেলে শিকড় মনের সুখে বাড়েরে বাড়েরে ওরে ভাইরে ভাইরে ভাইরে। মাটি হয় দানা দানা মাটি হয় ঝুরঝুরে আবার মাটির ভিতর বায়ূ চলে মেজাজটা তার ফুরফুরে মেজাজটা তার ফুরফুরে মেজাজটা তার ফুরফুরে ওরে ভাইরে ভাইরে ভাইরে। উপকারী  ব্যাকটেরিয়া যায় না রে পাশ কাটিয়া উর্বরতা বাড়ায় জমির জৈবসারে বাস করে জৈবসারে বাস করে জৈবসারে বাস করে ওরে ভাইরে ভাইরে ভাইরে। প্রথম প্রকাশ : ভূমিপুত্র, বর্ধমান,24 আগস্ট,2005 কথা ডঃ গৌতম কুমার মল্লিক

কৃষি গান

ছবি
সবুজ  সবুজ  ভর্তি  ফসল  মাঠে চাষীভাইয়ের  স্বপ্নগুলি  হাসে --------- রোদে  যে  তার  পিঠ  পোড়ে বৃষ্টিতে  সে  যায়  ভিজে তবুও  থাকে  মনের  আনন্দেতে। বউয়ের  শাড়ি  কিনবে  সে ছেলের জামা কিনবে  সে পাঠাবে  সে মেয়েটাকে স্কুলেতে। বন্যা  তুই  হোস  না রে খরা   তুই   হোস  না  রে তোরা না হোলে  চাষী ভালো  থাকে। ------–---------- কথা :  ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ  : ভূমিপুত্র(২৪.০৯.২০০৫) বর্ধমান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : আজকের দিন