পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

ছড়া : মশা - মাছি কথা

ছবি
  মশা   বলে মাছি কেমনে   বল বাঁচি ? মাছি    বলে মশা তোমার  কি দুর্দশা। বেশ তো  আছো বেশ তবুও   দিচ্ছ ঠেস। নেইকো   আমি ভাল বিপদ   বুঝি এল। দিচ্ছে   মানুষ ধূপ ছুটছে   মোদের সুখ। --------------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্র; আমার লেখা এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়েছিল পুরুলিয়া থেকে প্রকাশিত ' মানভূম সংবাদ' পত্রিকাতে(১৭ই মে, ২০০৯).

কবিতা : দুটো মানুষ

একটা  মানুষ  স্বপ্ন  দেখে একটা  মানুষ  ভাঙে একটা  মানুষ  এগিয়ে  চলে আর  একটা  পিছুটানে। একটা  মানুষ  উদাস  বাউল একটা  হিসেব  কষে একটা  থাকে  মনের  সুখে আর  একটার  শূন্য হিসেব শেষে। একটা  মানুষ  মিলেমিশে একটা  স্বার্থপর একটা  মানুষ  মনের  মাঝে আর  একটা  হয়  পর। একটা  মানুষ  কথা  বলে একটা  মানুষ  গোমড়া একটা  হাসির ফুলঝুরি ভাই আর একটা হোমড়া চোমড়া। -------// কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

ছড়া : মশা - মশানি কথা

ছবি
সা রে গা মা পা ধা নি মশা  বলে  মশানি পুঁই  পুঁই  করিস  না থামা  তোর  চেঁচানি। রেগে  কয়   মশানি থামা  বকবকানি বুঝিস  না  বুদ্ধু মানুষের  ঠকানি। মশা  বলে বুঝি সব ভাবিস  না  উজবুক আমাদের  তাড়াতে মানুষেরা  দেয়  ধূপ। মশানি  হেসে  কয় বুঝবি  না মশা রে রক্ত  চোষার  সুখ আর  কিসে  নাই রে। মশারির  ধারে  ধারে ফুটো  খুঁজি  তাই রে একটু  সুযোগ পেলে রক্ত  যে খাই রে। ---------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ আমার লেখা এই ছড়াটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত 'সংবাদ' পত্রিকাতে (৮,অক্টোবর 2005).

ছড়া : ক্রিকেট- ছড়া

ছবি
।১। আকাশেতে  ওঠে  বল চেয়ে  দেখে ব্যাট। বড়জোর  বেঁচে গেছি বলে  উইকেট। ।২। বল ছিল  ফুলটস ব্যাট  দিল  মার। ফসকালো  ফিল্ডার হয়ে  গেল  চার। ।৩। ব্যাট  বলে বল তুই হয়েছিস  বদ ফাঁক  গলে  করে  দিস উইকেট   বধ। ।৪। দর্শক  ভরা  মাঠ আছে  ক্রিকেটার। এক পশলাতে সব  ছারখার। ।৫। স্পিন  বল  পেস  বল বল গুগলি ছয় মেরে  বলে  ব্যাট কেমন  দিলাম  দেখলি ? --------/--- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

কবিতা : কোথায় পাবো ?

ছবি
( বাঁকুড়ার বিশিষ্ট কবি স্বর্গীয়   অদ্বৈত কুন্ডু স্মরণে রচিত  কবিতা) এমন  সহজ এমন  সরল এমন  মানুষ কোথায়  পাবো ? মনের  মাঝে অদ্বৈত-দা তুমি  শুধু তুমি- ই  আছো। এমন  সহজ এমন  সরল শিশুর  মতো মুখের হাসি। মনের   মাঝে অদ্বৈত - দা তোমার  হাসির ছবি  আঁকি। এমন  সহজ এমন  সরল সবার  সাথে মেলামেশা। শিশু  কিশোর বৃদ্ধ যুবক সবার  প্রতি ভালবাসা। তোমার  মত মানুষ  মেলা  এ   জগতে ভার। তোমার  মত ভাল  মানুষ কোথায় পাব আর। ----------------- কবি : ডঃ  গৌতম  কুমার  মল্লিক বি:দ্র : আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৯ অক্টোবর,২০১৬, এখন বাঁকুড়া তে

জোকস : ২

                         (২/১) প্রশ্ন  :  সেরা  কলম  কি ? উত্তর : বকলম।                            (২/২) প্রশ্ন  :  তোমার  পছন্দের  দেশ ? উত্তর  :  নিরুদ্দেশ।                               (২/৩) প্রশ্ন  :  কোন  দাদা কে সবচেয়ে বেশী অপছন্দ করেন ? উত্তর  :  তাগা- দা কে।                                      (২/৪) প্রশ্ন  :  কি  ভাঙলে  শব্দ  হয়  না ? উত্তর  : বিয়ে।                                  (২/৫) প্রশ্ন  : তোমার  প্রিয়  গান কি ? উত্তর : গুনগান। ------------------ রচনা : ডঃ গৌতম ক...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার