কবিতা : জ্যান্ত লাশ
দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। -------- ---------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।
পাঠক সমাজের নিকট অনুরোধ কবিতা ভালো লাগলে অবশ্যই মতামত দিয়ে উৎসাহিত করিবেন।
উত্তরমুছুনমা তো অন্তর্যামী তাই না বললেও বুঝবেন। বর্তমান সময়ের প্রেক্ষিতে সত্যি মায়ের কাছে অসুর হতে চাওয়া তাই কাঙ্ক্ষিত
উত্তরমুছুনএকদম
মুছুনএকদম ঠিক
উত্তরমুছুনকবিতা টি সমাজের বাস্তব ছবি তুলে ধরেছে।
উত্তরমুছুনএকদম ঠিক
উত্তরমুছুনদারুন লিখেছেন 👌
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনদারুন লিখেছেন
উত্তরমুছুনভালো থাকবেন।
মুছুনধন্যবাদ।ভালো থাকবেন।
উত্তরমুছুনKhub bhalo
উত্তরমুছুনধন্যবাদ।ভালো থাকবেন।
উত্তরমুছুনTo be a demon is a difficult task.
উত্তরমুছুনExactly, but situation can convert a man into demon.
মুছুনযুগোপযোগী
উত্তরমুছুনধন্যবাদ।ভালো থাকবেন।
উত্তরমুছুনদারুন লিখেছেন Sir
উত্তরমুছুনধন্যবাদ।ভালো থাকবেন।
মুছুনখুব ভালো লাগলো, মা আসছেন ।
উত্তরমুছুনধন্যবাদ।।ভালো থাকবেন।
মুছুন