কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

পত্রিকা সমালোচনা : কন্ঠস্বর শারদ অর্ঘ্য ১৪৩১








পড়লাম কন্ঠস্বর শারদ অর্ঘ্য ১৪৩১।উপস্থাপনায় কন্ঠস্বর সাংস্কৃতিক সংস্থা,গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।পত্রিকা সম্পাদক চঞ্চল সিনহা ও প্রকাশক তিলক কুন্ডু।প্রচ্ছদ ও অলংকরণ এ প্রিয়রঞ্জন দত্ত।
সম্পাদক চঞ্চল সিনহা সম্পাদকীয়তে দেখেছেন দুর্নীতিমুক্ত, শোষণহীন, মুক্ত স্বাধীন জীবন ও নির্ভয় যাপনের স্বপ্ন।স্মরণ করা হয়েছে কণ্ঠস্বরের প্রাণপুরুষ ও গড়বেতার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সদ্যপ্রয়াত অনিরুদ্ধ সরকারকে।
পত্রিকাটিতে স্থান পেয়েছে দীনবন্ধু কর্মকারের দুটি কবিতা 'পাপবিদ্ধ' ও 'বন্ধু হও',রামকৃষ্ণ মহাপাত্রের দুটি কবিতা ' ভাষা' ও ' ফেরা', সুব্রত পন্ডিতের দুটি কবিতা ' স্মারক' ও ' বিরহ ', প্রশান্ত চাকু-র দুটি কবিতা ' কবিতার জন্য',ও 'এই ছায়া এই শান্তি ',চঞ্চল সিনহার কবিতা 'বিষাদ', উত্তম বেহারার কবিতা 'শুকতারা', নিমাই মাইতির কবিতা 'আল্পনা',কান্তিময় বন্দ্যোপাধ্যায়ের কবিতা ' শীতের বিষণ্ন সন্ধ্যে' ও তৃণা সাহার কবিতা ' প্রলয়'।
বেশ ভালো হয়েছে চন্দনা দত্তের রম্যরচনা ' ডিম রহস্য ', কাশীনাথ সাহার ছোটগল্প ' ঐশ্বর্য' ও মিঠু মন্ডলের ছোট গল্প ' বিবর্তন'।
-//-----
সমালোচক : ডঃ গৌতম কুমার মল্লিক





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার