পোস্টগুলি

অক্টোবর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : আমি চাই

ছবি
মাপা  হাসি  নয় আমি   চাই হাসি  আসুক  রক্তে  ভাসা  হিমোগ্লোবিন  থেকে। কুম্ভীরাশ্রু  নয় নোনতা  অশ্রু   চাই ধুয়ে  মুছে  সাফ  হোক পাপ নোনাজলে। মুখোশ  নয় আমি  চাই  মুখ নিষ্পাপ  চুম্বন ছবি এঁকে  দেবে  গালে। চোখ  নয়  চাই  আড়চোখ তাক করে তীর মেরে হৃদয়কে ফালফাল করে। --------------- কবি :  ড. গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ : আয়ুধ  সাহিত্য পত্রিকা পঞ্চম সংখ্যা, বৈশাখ ১৪১৯ ধাদিক সাহিত্য সংসদ

কবিতা : অন্য পূজো

ছবি
READ MORE এবার   পূজো অন্য    পূজো আগের  মত লাগছে  না। এবার  পূজো অন্য  পূজো মন   আবেগে ভাসছে  না। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ এবার   পূজো অন্য    পূজো পূজোর   গানে মনটা   নাই। এবার    পূজো অন্য   পূজো বাতাসে   বিষাদ গন্ধ    পাই। আরও পড়ুন এবার  পূজো অন্য     পূজো বিচার    চাই বিচার     চাই। আমার নতুন লেখা বই পড়ুন নতুন হাসির রম্য ------------------ কবি :  ডঃ  গৌতম  কুমার  মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : রতন টাটা

ছবি
( ভারতমাতার রত্ন সন্তান ও স্বনামধন্য শিল্পপতি রতন টাটা স্মরণে রচিত) READ MORE রতন  টাটা  রতন  টাটা মানুষ  তুমি  ভালো রতন  টাটা  রতন  টাটা শিল্পে  জ্বেলেছো  আলো। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ রতন  টাটা  রতন  টাটা ভারতমাতার  রত্ন  ছেলে রতন  টাটা  রতন  টাটা স্বপ্ন  সত্যি  করেছিলে। আরও পড়ুন রতন  টাটা  রতন  টাটা উদ্ভাবনী  মন রতন টাটা  রতন  টাটা সহজ  সরল  জীবন। রতন  টাটা  রতন  টাটা বেকারের  তুমি  আশা রতন  টাটা  রতন  টাটা স্বপ্ন  ভালবাসা। আমার নতুন লেখা বই পড়ুন রতন  টাটা  রতন  টাটা হৃদয়  করেছো  স্পর্শ রতন  টাটা  রতন  টাটা নৈতিকতার  আদর্শ। রতন  টাটা  রতন  টাটা মানবিক  মুখ সমাজসেবায়  পেতেন তিনি সবার  অধিক  সুখ। রতন  টাটা  রতন  টাটা বিশ্বজোড়া  নাম রতন  টাটা  রতন  টাটা  এ...

কবিতা : পূজো আসছে

ছবি
বলতে  পারিস মা দুর্গা মরলো  কেন  খরায় এবার  ধান বর্ষাকালে  ধরার পরে কেন  চড়া রোদের  বান। READ MORE দুঃখই  হোক কষ্টই হোক কোরবো  মা তোর  পূজা কেমনে  নেব  নতুন জামা বল মা দশভূজা। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ দু - দিন বাদেই  আসবি রে তুই আসছে  যে  শরৎ বলতে  পারিস তবুও কেন পাই না মোরা  হিমের  পরশ। আরও পড়ুন কাশফুলেরা   ফ্যাকাশে  সাদা শুকনো  ঘাসের  আগা শিউলি ফুল ফুঁপিয়ে কাঁদে তবুও শরৎ তবুও পূজার চাঁদা। আমার নতুন লেখা বই পড়ুন ----------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক আমার নতুন লেখা বই google books এ নতুন হাসির রম্য সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

শ্লোগান ; পথ নিরাপত্তার শ্লোগান

ছবি
।১। পথ চলুন দেখে  নইলে  বিপদ আছে। READ MORE ।২। পথের নিয়ম  জানুন পথের নিয়ম  মানুন। ।৩। চালালে  গাড়ী  জোরে বিপদ পাশেই ঘোরে। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ ।৪। ফিরতে  চান  বাড়ী আস্তে চালান গাড়ী। ।৫। হেলমেট পরুন অপরকেও বলুন। আরও পড়ুন ।৬। আস্তে  চালান  গাড়ি বিপদের  সাথে  আঁড়ি। ।৭। দুর্ঘটনা  থেকে  বাঁচতে গাড়ি চালান আস্তে। আমার নতুন লেখা বই পড়ুন ।৮। আস্তে  চালান গাড়ি সুস্থ  ফিরুন বাড়ি। আমার নতুন লেখা বই google books এ ।৯।ভালভাবে  বাঁচতে গাড়ী  চালান  আস্তে। নতুন হাসির রম্য ।১০। নিজে  বাঁচুন  অপরকে  বাঁচান। --------- রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক প্রথম প্রকাশ : বাঁকুড়া সমীক্ষা (১২ অগাস্ট,২০১৬) সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার