কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

পাঁচ - পাঁচটি অণুকবিতা হতচ্ছাড়ি,গান,মাটি,মেঘ আসে মন নাচে, খেলাঘর




নিলি   আমার

মনটা    কাড়ি

ওরে    হতচ্ছাড়ি

তবুও

দিলি     আড়ি।


প্রথম প্রকাশ : ভূমিপুত্র ( বিশেষ সাহিত্য সংখ্যা )২০১৩.




অণুকবিতা  :  মেঘ  আসে  মন  নাচে

আকাশে  মেঘ  আসে
স্বপ্নে   মানুষ  ভাসে ।
বৃষ্টি   যখন  পড়ে
গাছের  পাতা  নড়ে।



মাটির  সোঁদা  গন্ধে
মন  নাচে  আনন্দে।
---------
কবি : ডঃ  গৌতম কুমার মল্লিক

বি:দ্রঃ
আমার লেখা এই অনুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার
সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।


অণুকবিতা : খেলাঘর



জন্ম  দিয়ে   শুরু
মৃত্যু  দিয়ে  শেষ  ।
রঙ  মেখে  সং সেজে
মাঝের  সময়
কাটিয়ে  দিই  বেশ।



বি: দ্রঃ
আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার
সাহিত্যে সংখ্যায়  ২০১৩ সালে।

অণুকবিতা :গান

চোখ  দেখে  স্বপ্ন
স্বপ্ন   মেলে  ডানা
ডানা  মাখে  রঙ
রঙ  পায়  প্রাণ
প্রাণ  গায়  গান।
কবি : ডঃ গৌতম কুমার  মল্লিক

বি:দ্রঃ
আমার লেখা অণুকবিতা 'গান' প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার বিশেষ
 সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।



অনুকবিতা : মাটি



মাটি  মায়ের  মতন
মাটিকে  কোরো  যতন।
মাটিতে  বীজ  বপন
ফলবে  সোনার  রতন।




কবি : ডঃ গৌতম  কুমার  মল্লিক

বি: দ্রঃ
কবিতাটি প্রথম  প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে
প্রকাশিত 'ভূমিপুত্র ' পত্রিকায়,24 ফেব্রুয়ারি,2013 ।



অণুকবিতা :গান



মানুষের কথা
প্রকৃতির সুর
হৃদয়ের স্রোতে ভেসে
যায় বহুদূর।



কবি ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্র:  কবিতাটি 2008 সালে প্রকাশিত আমার কবিতা ও না কবিতা র বই 'আমি আসছি' তে আছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার