পোস্টগুলি

অক্টোবর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা :মায়ার সংসার

ছবি
ভালোবাসা হিসেবের খাতা। READ MORE বিশ্বাস শান দেওয়া ছুরি। স্নেহ তপ্ত মোম। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ মায়া  বড়ই মায়াবী। আরও পড়ুন সম্পর্ক ভাজা পাঁপড়। আমার নতুন লেখা বই পড়ুন তবুও ভালোবাসবে বিশ্বাস রাখবে স্নেহ কোরবে সম্পর্ক গড়বে কারণ সবই মায়া। নতুন হাসির রম্য ------ কবি :ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

অণু কবিতা: আমি

ছবি
প্রাণবায়ুতে               আমি                    দেহ নইলে                              আমি                      লাশ। কবি: ডঃ গৌতম কুমার মল্লিক READ MORE আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন আমার নতুন লেখা বই google books এ নতুন হাসির রম্য সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : আজকের দিন

ভাগ্য + চেষ্টা = ফল  ভাগ্য +ধান্দা+তৈল =সুফল (জলে মকর এবং বনে সিংহ থাকায় রাত্রি ৭/৪/১৩ থেকে ডাঙ্গায় বৃষের তাড়া খেয়ে গৃহে মেষ রাশিতে অবস্থান) READ MORE মেষ :দাম্পত্য কলহ।ফোঁস না করে ম্যাও ম্যাও ডাকুন। বৃষ: ঝুট ঝামেলা যোগ।নিজের শিং এ মাটি তাড়ুন। মিথুন:প্রেমপ্রীতি যোগ।স্বপ্নালু চোখে বালিশে চুমু খান। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ কর্কট:প্রীতিসঙ্গ লাভ।মুখে মধু পকেটে টান। সিংহ:যোগাযোগ লাভ।তর্জন গর্জন ছাড়ুন, তৈলমর্দন করুন। কন্যা :সম্মান যোগ।ঢাক পেটানোর এই তো সুযোগ। তুলা:সমস্যাবহুল।ন্যাকা সেজে বোকা বোকা কথা বলুন। বৃশ্চিক :ভুল বোঝাবুঝি।হার্ট না ফাটিয়ে চিৎকারে হাট ফাটান। আরও পড়ুন ধনু: ব্যয়বাহুল্য।প্রেমিকার সাথে যাত্রা নিষেধ। মকর :প্রাপ্তিযোগ।অর্থ, আঘাত,  পঞ্চত্ব  -একটি প্রাপ্তি হচ্ছেই। কুম্ভ :দুর্নাম যোগ।আগেভাগেই হাটে হাঁড়ি ভাগুন। আমার নতুন লেখা বই পড়ুন মীন:দুর্ঘটনা যোগ।আপনি আছেন এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা। নতুন হাসির রম্য                            ------------- কবি :ডঃ গৌতম কুমার মল্লিক  সমস্ত ...

কবিতা : বিজয়ার প্রার্থনা

ছবি
যাবেই যখন যাও মা তুমি READ MORE আসবে আবার পরের বছর। তোমার পুজোর জন্য আমি বাঁচতে চাই যে হাজার বছর। আমরা অধম রইবো পড়ে মর্ত্যলোকে মর্ত্যবাসী। আসবে তুমি পরের বছর মোদের মুখে ফুটবে হাসি। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ এবার তুমি মর্ত্যভূমে  ভাল মানুষ পাঠিও কিছু নিত্য নতুন মানুষ মারার বানাবেনা যারা ইস্যু। আমার নতুন লেখা বই google books এ দুখেই থাকি সুখেই থাকি থাকবে মোদের পাশাপাশি। সুখ দুঃখের সাথী হয়েই ফোটাবে যারা মুখের হাসি। নতুন হাসির রম্য রোদ বৃষ্টি ঝড়ে যারা যুদ্ধ করে ফসল ফলায়। নষ্ট যেন এবার না হয় বানের জলে  এক লহমায়। আরও পড়ুন বানের জলে গরু ছাগল বসতবাড়ী ভাসলো যাদের নুতনবাড়ী গড়ার আশীষ দু হাত ভরে দিও তাদের। আমার নতুন লেখা বই পড়ুন ঐ যে ছেলে উদোম গায়ে ঘুরলো এবার পূজোর দিনে পরের বছর পারে যেন মা পরতে নতুন জামা কিনে।            ।।  ।   । কবি: ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

অণু কবিতা :আজ মহানবমী

আজ মহানবমী। খবরটা বাতাসে ছড়িয়ে পড়তেই ফার্মের যত ব্রয়লার কঁকিয়ে উঠলো ছাগলগুলো আর্তস্বরে ভ্যাবাতে লাগলো 'জয় মা মা গো ' উল্লাসে কাঁপলো বাতাস রক্ত ছুটলো ফিনকি দিয়ে..... কবি :ডঃ গৌতম কুমার মল্লিক

অণু কবিতা : উড়ু উড়ু

ছবি
উড়ো চিঠি উড়ো ফোন উড়ু উড়ু মন উড়োউড়ি শোনা কথা রাখিস গোপন। READ MORE আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন আমার নতুন লেখা বই google books এ নতুন হাসির রম্য সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন কবি :ডঃ গৌতম কুমার মল্লিক

কবিতা : ভাঙন

ছবি
পৃথিবী ভাঙলে সুনামীর ঢেউ ছুটে আসে দেশ ভাঙলে নদীর জল লাল হয় দল ভাঙলে  অজুহাত ওঠে ঘর ভাঙলে হৃদয় আগুনে পুড়ে ঘুম ভাঙলে  স্বপ্ন দেখে চোখ স্বপ্ন ভাঙলে হারিয়ে যায় সব --- কবি :ডঃ গৌতম কুমার মল্লিক

কবিতা: মা আসছে

ছবি
  মন বলছে মা আসছে। মাকে কত কথা বলবো ভাবি  বলতে পারি না। আমার নতুন লেখা বই google books এ  মনের কথা মনেই রয়ে যায়।  আগেরবার ইচ্ছে হয়েছিল বলি-  মা গো  মা পরেরবার যেন  বউটাকে নতুন শাড়ি ছেলেটাকে  নতুন জামা দিতে পারি মা। বলতে পারি নি। মনে মনে বলতে গেলাম অসুর নিধনে  ফাঁকি দিস না যেন মা! মনের কথা  রয়ে গেল মনেই....  আসলে মা এসেছে তাই  আনন্দেই সব গেলাম ভুলে।  আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন এবার কিন্তু বলবোই বলবো-  মা আমাকে অসুর বানিয়ে দে মা  আমাকে অসুর বানিয়ে দে। কবি: ডঃ গৌতম কুমার মল্লিক বি : দ্রঃ আমার লেখা এই কবিতাটি আমার কবিতার বই' 'আমি আসছি' তে আছে। সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার