কবিতা : জ্যান্ত লাশ
দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি
করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে উঠলো।
প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?'
দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই
জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না
শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।'
প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না
,একে অপরকে শত্রু বলেই জানলাম।'
দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ
থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----'
প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম
জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে
মানুষে ডুবছে ------'
লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময়
বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে
ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো
লাশঘরের দিকে।
-------- ----------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।
Valo hoyase
উত্তরমুছুনধন্যবাদ।ভালো থাকবেন।
মুছুনদারুন লেখা সাহেব। এরপর আর তাদের বন্ধুত্বের কথা হয় নি। শেষও তো আরও বাকি থাকলো। আশাকরি আরও ছিল তাঁদের বন্ধুত্বের কথা।
উত্তরমুছুনধন্যবাদ।ভালো থেকো।
মুছুন