কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

জোকস : ১

                      (১/১)

প্রশ্ন  :  চুপি  চুপি  কি হয়  ?
উত্তর : কারচুপি।



                      

                             (১/২)

প্রশ্ন  :  বেটিং  ও  বোটিং  এর  মধ্যে  ফারাক কি ?
উত্তর :   একটিমাত্র  ' আ ' কারের।






                                   (১/৩)

প্রশ্ন  :  মিস  কিসের  জন্য  হয়?
উত্তর :  একটুর  জন্য  হয়।




                                     (১/৪)

 প্রশ্ন :  ভাতের  সাথে  সবচেয়ে  ভালো রসায়ন কার ?
উত্তর :  ভাতঘুমের।




                                       (১/৫)

প্রশ্ন :  সবচেয়ে  অপমানজনক  খাবার কি ?
উত্তর : কানমলা।




------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : জল