কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : বেঁচে আছি




আমি  বেঁচে   আছি
এক ফাইল  ডিগ্রি নিয়ে
                 রকে  রকে  আড্ডায় আড্ডায়।

শুধু  বেঁচে - ই আছি
বাঁচার  মত  না  হোক
তবুও, বেঁচে  তো  আছি
              বাঁচা - ই  তো  জীবনের  ধর্ম।

মাঝে  মাঝে  স্বপ্ন  দেখি
            লড়াই  করি
আর  বেঁচে   থাকি
           স্বপ্ন  আর  লড়াই  নিয়ে।

আমার   বাঁচার  আর  একটি
সাথী  আছে,   তা  হোল -------
                       এক বুক জ্বালা।

---------------
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

মন্তব্যসমূহ

  1. সুন্দর অভিব্যাক্তি।



    উত্তরমুছুন
  2. বর্তমান বাস্তব চিত্রের রূপ

    উত্তরমুছুন
  3. বর্তমান বাস্তবতার অসাধারণ চিত্র!

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি