কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

গাছ-ই জীবন : গাছ নিয়ে শ্লোগান


প্রাণ জুড়ানো গাছের ছায়া
কোথায়  পাবো  বল
গাছ  ছাড়া কে  জোগাবে
মিষ্টি  মধুর  ফল।

রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক 

বি:দ্রঃ
এই স্লোগানটি আমার ২০০৮ সালে প্রকাশিত 'আমি আসছি' বইটিতে আছে।





গাছ -ই জীবন :গাছ নিয়ে স্লোগান -৭



আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ
ভালোভাবে  ধরার  বুকে  বাঁচতে  যদি  চাও
আরও পড়ুন
আদর  করে যত্ন  করে  গাছ  লাগিয়ে  যাও।




রচনা : ডঃ গৌতম কুমার   মল্লিক
বি: দ্রঃ
এই স্লোগানটি  ২০০৮ সালে  প্রকাশিত আমার বই 'আমি আসছি' তে আছে।




গাছ - ই  জীবন : গাছ  নিয়ে  শ্লোগান -৬



বৃষ্টি  বোঝে  গাছের  ভাষা
সবুজ  পাতার সাথে  তার ভালোবাসা।


রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক।
বি:দ্রঃ
আমার লেখা এই স্লোগানটি ২০০৮ সালে প্রকাশিত
আমার বই  'আমি আসছি ' তে আছে।




গাছ-ই জীবন : গাছ নিয়ে শ্লোগান-৫



মোদের  প্রাণ  গাছের  দান।


রচনা :ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্রঃ
এই স্লোগানটি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 'আমি আসছি' তে আছে।




গাছ -ই জীবন : গাছ নিয়ে শ্লোগান -৪








গাছ  যোগায়  অন্ন
আমরা তাই  ধন্য।


রচনা ; ডঃ গৌতম কুমার মল্লিক।
বি :দ্রঃ
এই  স্লোগানটি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 
'আমি আসছি তে আছে।




গাছ -ই জীবন: গাছ নিয়ে শ্লোগান -২



আমার নতুন লেখা বই google books এ
বন্ধু  মেলে  হরেকরকম
গাছের  মত  নয়।



রচনা :ডঃ গৌতম  কুমার  মল্লিক

বি: দ্রঃ
এই স্লোগান টি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 'আমি আসছি'তে আছে।


গাছ-ই জীবন: গাছ নিয়ে শ্লোগান -১



সবুজ  পাতার  অবুঝ  হাসি
গাছ    তোমাকে  ভালোবাসি।

রচনা :ডঃ গৌতম  কুমার  মল্লিক

বি  দ্রঃ
এই স্লোগানটি ২০০৮ সালে প্রকাশিত আমার বই
'আমি আসছি' তে আছে।


মন্তব্যসমূহ

  1. আমি তো , গাছ নিয়ে স্লোগান কবিতা টি করেছি ।
    খুব সুন্দর লেখা।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

কবিতা : নতুন বছর

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার