পোস্টগুলি

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : নতুন বছর

ছবি
বর্ষ শেষ      বর্ষ  শুরু মনে  মনে     হর্ষ   শুরু। নতুন  বছর     নতুন  আশা নতুন  নতুন      স্বপ্নে  ভাসা। নতুন  সুর         নতুন  প্রাণ মনের  মাঝে      নতুন   গান। ঘুচুক  গ্লানি        ঘুচুক  জরা হৃদয়  থাকুক      খুশিতে  ভরা। নতুন  শান্তি          নতুন  সুখ নতুন  বছর        ঘুচবে   দুখ। নতুন  পরশ        নতুন  মুখ নতুন  প্রেমের     দারুণ  সুখ। নতুন  ভোর          নতুন  আলো সবাই  যেন            থাকে  ভালো। কবি :ডঃ গৌতম কুমার মল্লিক রচনা সময় : আজ রাত 11-50 pm

কবিতা : দ্বিধা হও

ছবি
অনেক  হয়েছে  আর নয় ধরিত্রী  এবার  তুমি  দ্বিধা হও ! এখানে  চলে  সাদা  কালোর  খেলা সবুজ  নিয়েছে  বিদায় এখানে  হাড়হিম করা শীতে কেউ   রাতকাটায়  ফুটপাতে ধুঁয়ো  আর  ধুলোয়  ভরা  বাতাস জীবন নামক জল জীবাণুতে  ভরা হাততালি  হট্টগোল, হর্ন আর  হিংসার বসেছে  হেথায়  মেলা। হাসে না হেথায় কেউ প্রাণখোলা হাসি চালায়  মিছরির চাবুক লম্বা  লাইনছাড়া  মেলে না কিছুই মনগুলো  বাজারের  উচ্ছে  বেগুন  পটল সিঁড়ি ভাঙার অঙ্ক কষে এগোতে  হয় হেথায়  প্রতি পদক্ষেপে শরীরগুলো পচা কুমড়ার জাত মরলে  আজ  কালকে  হয় বাসি। অনেক  হয়েছে  আর  নয় ধরিত্রী  এবার  তুমি  দ্বিধা  হও।             --------------- কবি : ডঃ গৌতম  কুমার  মল্লিক বি : দ্রঃ আমার লেখা এই কবিতাটি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 'আমি আসছি' তে আছে।

কবিতা: হোলি

ছবি
হোলি  মানেই  শ্রীকৃষ্ণ হোলি  মানেই  রাই হোলি  মানেই  বিভেদ  ভুলে মিলেমিশে  ভাই  ভাই। হোলি  মানেই  রাঙা  হৃদয় হোলি  বৃন্দাবন আনন্দেতে  মাতোয়ারা ভারতবাসীর মন। হোলি  মানে  দোলের  মেলা বসন্ত  উৎসব ময়লা  যত  মনে  আছে দাও  গো ফেলে  সব। হোলি মানে আবীর মাখা রঙিন  রঙিন  আশা হোলি মানে  কিশোর মনের প্রথম  ভালোবাসা। হোলি  মানে  হিংসা  ভোলা হোলি  বিদ্বেষ  ভোলা হোক না  হোলি  এগিয়ে  চলার আজকে  মিলনমেলা। কবি : ডঃ গৌতম কুমার  মল্লিক বি:দ্রঃ এই কবিতাটি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 'আমি আসছি' তে আছে।

গাছ-ই জীবন : গাছ নিয়ে শ্লোগান

ছবি
প্রাণ জুড়ানো গাছের ছায়া কোথায়  পাবো  বল গাছ  ছাড়া কে  জোগাবে মিষ্টি  মধুর  ফল। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক  আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন বি:দ্রঃ এই স্লোগানটি আমার ২০০৮ সালে প্রকাশিত 'আমি আসছি' বইটিতে আছে। সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন গাছ -ই জীবন :গাছ নিয়ে স্লোগান -৭ আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ ভালোভাবে  ধরার  বুকে  বাঁচতে  যদি  চাও আরও পড়ুন আদর  করে যত্ন  করে  গাছ  লাগিয়ে  যাও। আমার নতুন লেখা বই পড়ুন আমার নতুন লেখা বই google books এ রচনা : ডঃ গৌতম কুমার   মল্লিক নতুন হাসির রম্য বি: দ্রঃ এই স্লোগানটি  ২০০৮ সালে  প্রকাশিত আমার বই 'আমি আসছি' তে আছে। সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন গাছ - ই  জীবন : গাছ  নিয়ে  শ্লোগান -৬ READ MORE বৃষ্টি  বোঝে  গাছের  ভাষা সবুজ  পাতার সাথে  তার ভালোবাসা। আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ আর...

পত্রিকা সমালোচনা :শারদ অর্ঘ্য কন্ঠস্বর,১৪৩০

ছবি
হাতে  পেলাম পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে প্রকাশিত কন্ঠস্বর সাংস্কৃতিক সংস্থার শারদ  অর্ঘ্য' 'কন্ঠস্বর'।পত্রিকা সম্পাদক :চঞ্চল সিনহা।প্রকাশক :তিলক কুন্ডু ।অলংকরনে :প্রিয়রঞ্জন দত্ত। পত্রিকাটিতে আছে দশ-দশটি কবিতা।কবিতা লিখেছেন রামকৃষ্ণ মহাপাত্র, প্রশান্ত চাকু, কাশীনাথ সাহা,দীনবন্ধু কর্মকার, তাপস কুমার দাস ও কান্তিময় বন্দ্যোপাধ্যায়।আছে জয়ন্ত চট্টোপাধ্যায় এর ছোটো গল্প 'শিক্ষক' এবং চঞ্চল সিনহার নিবন্ধ 'মৌলবাদ বিরোধী রবীন্দ্রনাথ'। সম্পাদকীয়তে সম্পাদক মহাশয় আমাদের ভেবে দেখতে  বলেছেন আমরা ' মনুষ্যপদবাচ্য' কি না! কণ্ঠস্বরের শারদীয় পত্রিকার একটা সুনাম আগেও ছিল এখনও আছে। সমালোচনায় আমি  গৌতম কুমার মল্লিক।

চাষবাসের স্লোগান

ছবি
চাষের ভিত্তি বীজের মান অধিক ফলন  বীজের  দান। রচনা :ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ এই স্লোগানটি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 'আমি আসছি' তে আছে।

বীজশোধনের স্লোগান

ছবি
READ MORE নতুন হাসির রম্য রোগ জীবাণু  থাকলে  বীজে শোধন  করলে  জব্দ  হবে। আমার নতুন লেখা বই google books এ আমার নতুন লেখা বই “খাই খাই” google books এ রচনা :,ডঃ গৌতম কুমার মল্লিক আরও পড়ুন বি:দ্রঃ এই স্লোগানটি  আমার ২০০৮ সালে প্রকাশিত 'আমি আসছি' বইটি তে আছে। আমার নতুন লেখা বই পড়ুন সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন শ্লোগান :বীজশোধনের স্লোগান-৫ বলি  ভাই  রে  ভাই বীজ  শোধনের  নাই  তুলনা  নাই। রচনা :ডঃ গৌতম  কুমার  মল্লিক বি:দ্রঃ এই স্লোগানটি আমার ২০০৮ সালে প্রকাশিত'আমি আসছি' বইটি তে আছে। শ্লোগান : বীজশোধনের শ্লোগান-৩ রোগের  প্রকোপ  পোকার  প্রকোপ কম  হবে  রে  ভাই বোনার  আগে  সঠিক ভাবে বীজ শোধন  করা চাই। রচনা ::ডঃ গৌতম কুমার মল্লিক বি:দ্রঃ এই স্লোগান টি ২০০৮ সালে প্রকাশিত আমার বই 'আমি আসছি' তে আছে। স্লোগান :বীজশোধনের স্লোগান -১ সুস্থ  সবল   সতেজ  চারা বীজশোধনের  এমনই  ধারা। রচনা :ডঃ গৌতম  কুমার  মল্লিক আমার লেখা এই শ্...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রম্য রচনা : এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

কবিতা : আজকের দিন

গাছ-ই জীবন : গাছ নিয়ে শ্লোগান