পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা : জ্যান্ত লাশ

দু পক্ষের দু- টো লাশকে একটা ভ্যানরিক্সায় ধরাধরি করে তুলতেই লাশদুটো হো হো করে হেসে  উঠলো। প্রথম লাশ দ্বিতীয় লাশকে বললো ' আরে তুই ?' দ্বিতীয় লাশের উত্তর ' কি মূর্খ আমি আসল বন্ধুকেই জীবদ্দশায় চিনতে পারলাম না।ঐ যে বলে না শেষযাত্রায় যে সাথে থাকে সেই তো আসল বন্ধু।' প্রথমজনের আফশোষ ' অথচ দেখ সারাজীবন আমরা কথা বললাম না।এমন কি মুখ দেখাদেখিও না ,একে অপরকে শত্রু বলেই জানলাম।' দ্বিতীয়জন দুঃখ করে বললো " যখন আমাকে ঝোপ থেকে চ্যাংদোলা করে তুলে আনছিল পথে তোর বউকে দেখলাম।দুধের শিশু কোলে নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে আর দু -চোখ জলে ভাসছে -----' প্রথমজন ক্ষোভের সাথে বললো ' আমি কি দেখলাম জানিস।যাদের জন্য লড়তে এসেছিলাম দু-জনে দু- পক্ষ হয়ে তারা বাগান বাড়িতে বসে মদ-মাংস ও মেয়ে মানুষে ডুবছে ------' লাশ হয়ে যা বুঝেছে জ্যান্ত লাশ থাকার সময় বুঝতে না পারার জন্য আফশোষ করতে করতে ভ্যানরিক্সায় হেলতে দুলতে হেলতে দুলতে চললো লাশঘরের দিকে। --------  ----------  কবি : ডঃ গৌতম কুমার মল্লিক কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল দুর্গাপুর থেকে প্রকাশিত ' অন্ধকারের কারুশিল্প ' পত্রিকায়।

কবিতা : বেঁচে আছি

ছবি
আমি  বেঁচে   আছি এক ফাইল  ডিগ্রি নিয়ে                  রকে  রকে  আড্ডায় আড্ডায়। শুধু  বেঁচে - ই আছি বাঁচার  মত  না  হোক তবুও, বেঁচে  তো  আছি               বাঁচা - ই  তো  জীবনের  ধর্ম। মাঝে  মাঝে  স্বপ্ন  দেখি             লড়াই  করি আর  বেঁচে   থাকি            স্বপ্ন  আর  লড়াই  নিয়ে। আমার   বাঁচার  আর  একটি সাথী  আছে,   তা  হোল -------                        এক বুক জ্বালা। --------------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

কবিতা : কখনো কখনো

ছবি
আমার নতুন লেখা বই google books এ কখনো কখনো চেনা মুখগুলি অচেনা মনে হয় কখনো কখনো কায়ার চেয়ে ছায়াকে বেশী ভয় কখনো কখনো চালাকি করে কেউ চালাক হয়। মনে রেখো কেউ কারো নয় শেষ কথা বলবে সময়। আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : দাবানল

ছবি
আমার নতুন লেখা বই google books এ সমাজে ঘুণ  ধরলে শীতঘুম  দেয়। স্বপ্ন লাঠিপেটা হলে ও হৃদয়  পুড়লে রক্তে  আগুন লাগে। রক্তে রক্তে ছড়িয়ে পড়ে আগুন আগুনের শিখাগুলি পরস্পর মিশে হয় দাবানল। পাপ পুড়ে পাপ পুড়ে পুড়ে যত পাপ দাবানলে পুড়ে হয় ছাই ছাই ঠেলে স্বপ্ন গজায়। পোড় খাওয়া স্বপ্নরা স্বপ্ন  দেখায় ----- ----- আরও পড়ুন আমার নতুন লেখা বই পড়ুন কবি : ডঃ গৌতম কুমার  মল্লিক সমস্ত আপডেট এর জন্য Facebook এ আমার পেজ অনুসরণ করুন

কবিতা : কাটা কবিতার খাতা

ছবি
একদিন রাতে গাছ নিয়ে একটি সুন্দর কবিতা লিখেছিলাম। সকালে উঠে দেখি গাছের ডালপালা কে যেন দিয়েছে কেটে। কবিতাটি আমি কেটে  দিই। একদিন রাতে আমি একটি মুক্ত পাখির কবিতা লিখেছিলাম। সকালে উঠে  শুনলাম আমাদের  পোষা টিয়া বলছে ' মিথ্যে কথা'। কবিতাটি আমি  কেটে দিই। একদিন  আমি  একটি  নদীর নিয়ে  কবিতা লিখেছিলাম। পরদিন শুনলাম মাঝরাতে ব্রিজ ভেঙে একবাস লোক ঐ নদীর জলে ---- কবিতাটি  আমি  কেটে দিই। এক শীতের রাতে আমি শিশুদের  নিয়ে  একটি   কবিতা লিখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ফুটপাতে একশিশু খালি গায়ে কাঁপে। কবিতাটি  আমি কেটে দিই। একদিন আমি একটি রূপসী মেয়ের কবিতা লিখেছিলাম। পরদিন কারা  যেন  তুলে নিয়ে গিয়ে  মাঠে -------- কবিতাটি আমি কেটে দিই। একদিন আমি সুন্দর এই পৃথিবীর কবিতা লিখেছিলাম। পরদিন  সকালে আমার শ্বাসকষ্ট হল। কবিতাটি আমি কেটে দিই। একদিন  একদিন করে আমি অনেক কবিতা লিখেছিলাম। রাখি নি একটাও  সব দিয়েছি  কেটে। -------- কবি : ডঃ গৌতম কুমার মল্লিক

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি