ল্যাঙের আমি ল্যাঙের তুমি
ল্যাং কি কারো চেনা?
দাঁড়াতে হলে নিজের পায়ে
ল্যাং দিয়ে যায় চেনা।
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্রঃ
আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার
সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।
অণুকবিতা : হাত
ডান হাত বাম হাত
কেউ বড় নয়,
অজুহাত বড় নাকি
সকলেই কয়।
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্রঃ
আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।
অণুকবিতা : ফুল
ফুলের হাসি
হয় না বাসি
ফুলকে সবাই
ভালবাসি।
খুকুও আমার
রঙিন ফুল
সত্যি বলছি
নয়কো ভুল।
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি: দ্রঃ
আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার
সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।
অণুকবিতা : চালাকি
হাতে এক ঢিল
একাধিক পাখি
স্বপ্ন বাজিমাত।
ফসকালে হায়
স্বপ্ন পুড়ে যায়
সব কুপোকাত।
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্রঃ
আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার
সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।
অণুকবিতা :ফাঁকি
একটি অস্ত্র বিশেষ
নিজেকে ফাঁকে ফেলার
এর চাইতে মজবুত অস্ত্র
পৃথিবীতে
আগেও ছিল না
এখনও নেই।
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি :দ্রঃ
আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত
হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার
সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।
অণুকবিতা : চুল
চিরুনির তল্লাশিউকুনের বাসা।
বোকা সেজে চুলকায়
ন্যাকামিটা খাসা।
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্রঃ
আমার লেখা এই অনুকবিতাটি বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্যে সংখ্যায় ২০১৩ সালে প্রকাশিত হয়েছিল।
অণুকবিতা : সবুজ
সবুজ পাতা
সবুজ মন
সবুজ হল
ধরার ধন।
সবুজ প্রাণ
জয়ের গান
সবুজ করে
জীবন দান।
অণুকবিতা : ভালোবাসা
নিঃশব্দ।ভাষা বোঝে
চোখ!
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্রঃ
আমার লেখা এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল
বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।
অণুকবিতা : ভয়
ভয় ---একটা রোগ।
পিছোলে
তাড়া করে ।
এগোলে
উধাও !
কবি : ডঃ গৌতম কুমার মল্লিক
বি:দ্রঃ
আমার লেখা এই অণুকবিতাটি প্রথম প্রকাশিত হয়
বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার সাহিত্য সংখ্যায় ২০১৩ সালে।
অণুকবিতা :পতন
ফুলবি
যত
নাচবি
তত
ফাসবি
তাড়াতাড়ি।
কবি :ডঃ গৌতম কুমার মল্লিক
বি: দ্রঃ
আমার লেখা এই অণু কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বর্ধমান থেকে প্রকাশিত ভূমিপুত্র পত্রিকার
বিশেষ সাহিত্য সংখ্যাতে ২০১৩ সালে।
অণুকবিতা :লজ্জা
মুখে বলে -ছি !মনে- বেশ করেছিস
শিহরণ, গালে টোল
ঠোঁটের কোণে
চাঁদের হাসি।
কবি :ডঃ গৌতম কুমার মল্লিক
অণু কবিতা টি ২০০৮ সালে আমার কবিতা ও না কবিতার বই
'আমি আসছি 'তে আছে।
অণুকবিতা :প্রেম
গোল গোল চোখ করেমুখ বলে বটে।
চটিলেই পটে।
কাঁঠালের আঁঠাসম
বড় চটচটে।
অতি বাস্তব কথা।
উত্তরমুছুনধন্যবাদ।ভালো থাকবেন।
উত্তরমুছুনভালো।
উত্তরমুছুন